BREAKING

Sunday, 2 January 2022

Horoscope: 2 রা জানুয়ারি রবিবার কেমন যাবে


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা:

■মেষ রাশি■ 

এই রাশির জাতক জাতিকাদের আজ সন্মানহানীর যোগ আছে। নিজেকে কর্মে নিযুক্ত করুন। পাশাপাশি আজ সম্প্রতি ক্রয়ের সম্ভাবনা রয়েছে।

■বৃষ রাশি■

এই রাশির জাতক জাতিকাদের আজ প্রতিবেশীদের থেকে সাহায্য লাভ ঘটতে পারে। এই দিনটি আজ আপনাদের জন্য শুভ। স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে।

■মিথুন রাশি■

এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ নিজের পরিবার পরিজনদের নিয়ে ভাবনা চিন্তা হবে। অযথা দুশ্চিন্তা না করাই ভালো। সন্তানের সাফল্য আজ আপনার গর্বিত হতে পারেন। পাশাপাশি কাজে মন দিন সাফল্য আসবে।

■কর্কট রাশি■

এই রাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্যের উন্নতি ঘটবে। দিনটি আপনাদের জন্য শুভ। অতিরিক্ত অর্থ ব্যায়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভ্রমণের যোগ রয়েছে।

■সিংহ রাশি■

এই রাশির জাতক জাতিকাদের আজ অতিরিক্ত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আজ বুঝে অর্থের ব্যয় করুন। পথে বেরোলে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। নাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।

■কন্যা■

এই রাশির জাতক জাতিকাদের আজ বৌদ্ধিক বিকাশ ঘটবে। দিনটি আপনাদের জন্য শুভ। বাড়িতে বিশেষ অতিথির আগমন। প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের সফলতা আসতে পারে।

■তুলা রাশি■

এই রাশির জাতক জাতিকাদের আজ কর্মে সম্মানহানির সম্ভাবনা। নতুন উদ্যমে নিজেকে কর্মে নিযুক্ত করুন তাতে সাফল্য লাভ। বাড়িতে শুভ কর্মের আলোচনা। পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যায়ের সম্ভাবনা রয়েছে।

■বৃশ্চিক রাশি■

এই রাশির জাতক জাতিকারা আজ অবসাদে ভুগতে পারেন। আজ নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করে মনের অবসাদ দূর করুন। অতিরিক্ত অর্থ ব্যায়ের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে আজ আপনার দিনটি শুভ।

■ধনু রাশি■

এই রাশির জাতক জাতিকারা আজ নিজেদের মনকে শান্ত রেখে চলুন। দিনটি আপনাদের জন্য শুভ। পেটের সমস্যা আজ আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে।

■মকর রাশি■

এই রাশির জাতক জাতিকাদের আজ সময়টা বেশ কিছুটা নিজেদের অনুকূলললে থাকবে। নিজেদের নতুন কাজে নিযুক্ত করুন তাতে সাফল্য আসবে। অতিরিক্ত অর্থ লাভের সম্ভাবনা।

■কুম্ভ রাশি■

এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। দিনটি আজ আপনাদের জন্য শুভ। আইনি ঝামেলায় জড়াতে পারেন।


■মীন রাশি■

এই রাশির জাতক জাতিকাদের আজ বুদ্ধি বিশেষ ভাবে কাজে লাগানো প্রয়োজন। নিজের মনকে সংযত করুন। তাতে সাফল্য আসবে।