নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হাওড়া: বিশ্ব জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার মানুষ বরণ করে নিয়েছিল ইংরেজির নতুন বছর 2022 কে। আর সেই বর্ষ বরণের মাঝেই হাওড়ায় ঘটে গেল অগ্নি কাণ্ডের মতো ঘটনা। জানা গেছে শুক্রবার রাতে হাওড়ার বি গার্ডেন থানার অন্তর্গত বাঁশ তলা মোড়ের কাছে হঠাৎই আগুন লাগে একটি গোডাউনে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের অন্যত্র।
এদিকে আগুন লাগার পরেই স্থানীয়রাই হাত লাগায় আগুন নেভানোর কাজে। পরে খবর দেওয়া হয় দমকলে। আর এর পরেই ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। এদিকে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। এদিকে সূত্রের খবর পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের আরও দুটি ইঞ্জিন। অবশেষে দমকলের চারটি গাড়ির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
এদিকে শুক্রবার রাতের ওই আগুন প্রসঙ্গে জানা গেছে কোন ধরনের অগ্নি নির্বাপনের ব্যাবস্থা ছিলনা ওই গোডাউনে। ইতিমধ্যে আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে দমকল। আগুন লাগার গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা।