নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: এক রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রাজাপুর থানার অন্তর্গত রঘুদেবপুরে। জানা গেছে শুক্রবার রাত ১২ টা ৩০ মিনিট নাগাদ এমন ঘটনা ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে পাঁচলার ওই পেট্রোল পাম্পে।
এদিকে সূত্র মারফত খবর শুক্রবার রাতে একটি চার চাকা গাড়ি করে চারজন দুষ্কৃতী। ১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ি থামিয়ে হানা দেয় ওই পেট্রোল পাম্পের অফিসে। আর সেখানেই পাম্পের কর্মরত শ্রমিকদের মাথায় বন্দুক ধরে ওই পাম্পের কার্যালয়ের ডোয়ারে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এমনকি যাবার সময় শূন্যে তারা গুলি চালায় বলেও তাদের অভিযোগ।
ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ। পাশাপাশি সামনে এসেছে ডাকাতির সময় ওই পাম্পের সিসিটিভি ফুটেজও।