BREAKING

Saturday, 8 January 2022

বেলকুলাই সি কে এ সি বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের দেওয়া হলো ভ্যাকসিন


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে একাধিক বিধি নিষেধ। আর তার জেরে আবারও রাজ্যে বন্ধ স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে করোনার হাত থেকে বাঁচতে ভ্যাকসিন ও সামাজিক দূরত্বের উপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেই মতোই বিভিন্ন ধাপে ধাপে দেশে চলছে ভ্যাকসিনের পর্ব।

সেই মোতাবেক বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের স্কুল গুলিতে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছরের ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেবার কাজ। আর তারই অঙ্গ হিসাবে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুরের বেলকুলাই সি কে এ সি বিদ্যাপীঠে গত ৭ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে ভ্যাকসিনের ক্যাম্প। আর এই ক্যাম্প থেকেই বিদ্যালয়ে পাঠরত  ১৫ থেকে ১৮ বছরের ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন।
প্রসঙ্গত গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ভ্যাকসিন ক্যাম্প চলবে আগামী ১০ ই জানুয়ারি পর্যন্ত। এদিকে শনিবার ছিল সেই ভ্যাকসিন ক্যাম্পের দ্বিতীয় দিন। আর সেই এখনো পর্যন্ত প্রায় ৩০১ জন ছাত্র ছাত্রী তাদের নাম নথিভুক্ত করেছে ভ্যাকসিন নেবার জন্য। শনিবার এমনি জানান বেলকুলাই চন্দ্র কুমার অধর চন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা পুণম ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরও বলেন গত কাল শুক্রবার মোট ৩১০ জন ছাত্র ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামী কাল ৪৫০ জনকে ভ্যাকসিন দেবার টার্গেট আছে। পাশাপাশি তিনি আরো বলেন, চার দিনে প্রায় ১৭০০ ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেবার কাজ সম্পন্ন করার লক্ষমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে তিনি বলেন, গত দু বছর ধরে স্কুল বন্ধ আমরা ছাত্র ছাত্রদের নিয়ে খুব চিন্তিত। তাই এদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোস সম্পন্ন হলে হয়তো ক্লাস চালু করা যাবে। অন্যদিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের অনলাইনে পঠন পাঠন করানো হচ্ছে বলেও জানান তিনি।
পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা বেলকুলাই সিকেএসি বিদ্যাপীঠের এক ছাত্র বলেন, ভ্যাকসিন হচ্ছে এতে আমরা খুব আনন্দিত। পাশাপাশি স্কুল চালু রেখে যদি আমাদের পঠন পাঠন হত তাহলে আরও ভালো হত। পাশাপাশি ওই ছাত্রটি আরও বলেন, যখন সব কিছু চালু রয়েছে, তখন স্কুল বন্ধ রেখে কি লাভ। স্কুল খুলে দিয়ে পঠন পাঠন চালু করলেই হয়।