রামকৃষ্ণ চ্যাটার্জী, অজানা বাংলা, আসানসোল: সারা দেশের পাশাপাশি এরাজ্যেও বৃদ্ধি পেয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। আর তার জেরেই উদ্বেগ বেড়েছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের। ইতিমধ্যে কোভিড মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতিতেই আগামী ২২ শে জানুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ পৌরসভার নির্বাচন।
ইতিমধ্যে সেই দিনক্ষণ চূড়ান্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর তার মধ্যে অন্যতম আসানসোল পৌর নিগমের নির্বাচন। আর সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে নিজেদের মনোনয়ন জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথীরা। আর আসানসোল পৌর নিগম নির্বাচনে নিজেদের দলের ১০৬ টি ওয়ার্ডের প্রাথীদের নিয়ে শনিবার এক বৈঠক করলো তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। এদিন আসানসোলের কল্যাণপুরে শুভম হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। আর এদিনের এই বৈঠকে উপস্থিত রাজ্য মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়,চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী সহ জেলার অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
মূলত প্রাথীদের আগামী দিনে ভোটের প্রচার ও ভোট নিয়ে আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে। অন্যদিকে নির্বাচনের রণকৌশল ঠিক করতেই অনুষ্ঠিত হয় এই বৈঠক, এমনি খবর সূত্রের।
আর এদিনের এই বৈঠক প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, জেলা সভাপতির নেতৃত্বে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আর যেখানে প্রার্থীদের নির্বাচনী বিষয়ে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে। পাশাপাশি তিনি আরও বলেন, কোভিড বিধি মেনে কিভাবে বাড়ি বাড়ি প্রচার করা হবে তাও আলোচনা হয়। পাশাপাশি সেই প্রচারে থাকবে প্রাথী সহ মোট পাঁচ জন। পাশাপাশি তিনি বলেন এখন কোনো বড় সভার আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, এখনো। তাই করোনা বিধি মেনে আগামী দিনে নির্ণয় করা হবে সভার কিভাবে করা সম্ভব হবে। পাশাপাশি আলোচনা হয় আগামী দিনে নির্বাচনের সময় কিভাবে কাজ করবে আমাদের দলের ১০৬ জন প্রাথী।