BREAKING

Friday, 21 January 2022

বাউরিয়ায় যুবক খুনের পুনঃ নির্মাণ করলো পুলিশ

নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: গত বুধবার রাতে বাউড়িয়ার বুড়িখালির এক আবাসনের চার তলা থেকে ফেলে খুন করা হয় ৩০ বছর বয়সী শশীকান্ত মালিককে। আর এঘটনায় পুলিশ গ্রেপ্তার করে  মৃত ওই যুবকের বান্ধবী কেয়া সরকার ওরফে টিনাকে।
পাশাপাশি গত বৃহস্পতিবার অভিযুক্ত কেয়া সরকারকে পুলিশের পক্ষ থেকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত মৃতের প্রেমিকা অভিযুক্ত কেয়া সরকারকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিকে এঘটনার পরে আজ শুক্রবার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত কেয়া সরকার ওরফে টিনাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। আর সেখানেই পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকের উপস্থিতিতে ঘটনার পুনঃনির্মাণ করেন পুলিশ। যদিও এটি খুন নাকি নিছকই আত্মহত্যা সে বিষয়ে কিছুই মন্তব্য করতে চাইনি পুলিশ আধিকারীকরা।