নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: স্কুলের ভর্তির অতিরিক্ত ফিজ নেওয়ার প্রতিবাদে হাওড়ার সাঁতরাগাছি কেদারনাথ হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখালো এস এফ আই কর্মীরা। শুক্রবার এসএফআই কর্মীরা ওই স্কুলে সরকার নির্ধারিত বর্ধিত ফিজ নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখতে শুরু করে। পড়ে স্কুলের সামনের রাস্তায় অবরোধে সামিল হয় তারা।
মূলত ভারতের ছাত্র ফেডারেশন দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে সংঘটিত হয় এদিনের এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি।