অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোর পিছনে ধাক্কা মারলো একটি ট্রলার। আর এঘটনায় গুরুতর আহত হলো ওই অটোর দুই যাত্রী। জানা গেছে ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের খলিশানি কালিতলা মোড়ের কাছে। এদিন সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে একটি ট্রলার জে সি বি নিয়ে যাবার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারটি ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই অটোকে। আর এর পরেই ১৬ নম্বর জাতীয় সড়কের পাশের একটি নয়ানজলিতে।
আর এঘটনায় গুরুতর আহত হয় ওই অটোর দুই যাত্রী। আর এঘটনার পরে স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই অটোর যাত্রীদের। আর এবিষয়ে এদিন স্থানীয় মানুষরা বলেন ওই ট্রলারটি জাতীয় সড়ক ধরে যাবার সময় ট্রেনিং নেবার সময় ঘটে এই দুর্ঘটনা। পাশাপাশি তারা আরও বলেন, অল্পের জন্য বড় সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই অটোটি।