নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: করোনার বার বারন্তের জেরে রাজ্য জুড়ে একাধিক ক্ষেত্রের উপর জারি হয়েছিল বিধি নিষেধ। আর তার জেরেই হাওড়ার অন্যতম মেলা বাগনানের শরৎ মেলা আপাতত সেই সময় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন শরৎ মেলা কমিটি। প্রসঙ্গত চলতি মাসের ২১ শে জানুয়ারি থেকে শুরু হবার কথা ছিল এই মেলার।
মূলত অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাগনানের দেউলটির সামতাবেড়িযার বাসভবন সংলগ্ন পানিত্রাস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই মেলা। এদিকে গত কয়েক দিন আগে রাজ্যে সরকারের পক্ষ থেকে শিথিল করা হয় মেলা সংক্রান্ত বিধিনিষেধ। আর তার পরেই শরৎ মেলা কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় মেলার নতুন সময় সূচি।
আর সেই নতুন সময় সূচি অনুযায়ী আগামী ১০ ই ফেব্রুয়ারি থেকে ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত পানিত্রাস হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের ৫০ তম শরৎ মেলা। মূলত শরৎ স্মৃতি গ্রন্থাগার ও শরৎ মেলা পরিচালন সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই মেলা।