BREAKING

Monday, 24 January 2022

পাঁচলা মোড়ে পুলিশের গাড়িতে লরির ধাক্কা


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারলো একটি লরি। রবিবার রাতে এমনি ঘটনা ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড়ে। জানা গেছে এদিন একটি রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে একটি ঠ্যালা দোকানকে ধাক্কা মারে। আর তার পরেই ওই সময় ১৬ নম্বর জাতীয় সড়কে টহলরত রাজাপুর থানার পুলিশ গাড়িতে ধাক্কা মারে।

এঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পুলিশের গাড়ির পিছনের অংশ। পাশাপাশি রাস্তা থেকে নয়ানজলিতে ছিটকে পড়ে যায় ওই ঠ্যালা গাড়িটি। এদিকে ঘটনার পরে ওই লরি ও লরির চালককে আটক করেছে রাজাপুর থানার পুলিশ। পাশাপাশি জানা গেছে অতিরিক্ত বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এমন ঘটনা।