BREAKING

Wednesday, 12 January 2022

উলুবেড়িয়ায় স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী পুলক রায়


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, উলুবেড়িয়া: সারা দেশের পাশাপাশি এরাজ্যেও বুধবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিনের অনুষ্ঠান। পাশাপাশি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবসও। আর তারই অঙ্গ হিসাবে আজ বুধবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার নোনা স্বামী বিবেকানন্দ শিশু উদ্যানে উলুবেড়িয়া পৌর সভার উদ্যোগে উৎযাপন করা হলো স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিনের অনুষ্ঠান।
আর এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি দপ্তর ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক সমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামেশ্বর ওঝা, উলুবেড়িয়া পৌর সভার মুখ্য প্রশাসক অভয় দাস, প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য ইমানুর রহমান সহ আরো অনেকে।

প্রসঙ্গত ১৮৬৩ সালের ১২ ই জানুয়ারি উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে  জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত।