নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বর্তমানে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি অপর একটি ঘূর্ণাবর্ত রেখাও বিরাজ করছে পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে দিয়ে। আর এই দুইয়ের জেরেই বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উধাও শীত। ফলে শীতের আমেজ থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের বহু শীত কাতুরে সাধারণ মানুষ। এদিকে এরই মাঝে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফোলায় রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
জানা যাচ্ছে রাজ্যে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ১৭.০৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। পাশাপাশি বৃষ্টি পাতের পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের একাধিক জেলায়। জানা যাচ্ছে রাজ্যের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে আগামী কাল বৃহস্পতিবার ও আগামী পরশু শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের পূর্বাভাস রয়েছে। অন্য দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী কাল বৃহস্পতিবার রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। এদিকে কলকাতা, হাওড়া, গুগলি ও উত্তর ২৪ পরগনায় আগামী পরশু শুক্রবার রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও নদিয়ার বেশ কিছু অংশে।
পাশাপাশি দার্জিলিং ও কালিংপঙ্গে শীলা বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বর্ষ শেষের রাত্রেও মিলবেনা শীতের আমেজ।