BREAKING

Wednesday, 29 December 2021

Weekend: সপ্তাহের এক দিনের ছুটিতে বেরিয়ে আসুন শরৎচন্দ্র স্মৃতি বিজড়িত সামতাবেরিয়ায়

   
নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: রাজ্যে চলছে শীত। পাশাপাশি আর কয়েক দিন পরেই  ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। আর তাই এই শীতের সোনালী রোদ গায়ে মেখে যদি কাছে পিঠে কোথাও বেরিয়ে আসতে চান। তা হলে এক দিনের উকেন্ডেতে বাড়ির সকলের সাথে বেরিয়ে আসুন হাওড়ার বাগনানের দেউলটির সামতাবাড়িয়া গ্রামে। প্রসঙ্গত এই সামতাবেরিয়া গ্রামেই রয়েছে কথা সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের বাস ভবন। যেখানে জীবনের অনেক গুলি সময় কাটিয়েছেন তিনি। পাশাপাশি তার এই বাস ভবন  বহু বিপ্লবীর পদধূলিতে ধন্য হয়েছে। তার এই বাস ভবনের মধ্যেই এক সময় হয়েছে বহু বিপ্লবী আলাপ আলোচনা।
                      হেরিটেজ বোর্ড

আর কি দেখবেন এই সামতাবেরিয়া গ্রামে ■ 
                  সাহিত্যিকের বাস ভবন

এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে রূপনারায়ন নদ। আর এই নদীর তীরেই রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাস ভবন। যা কিন্তু মাটির তৈরি দু তলা, যা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে বসেই তিনি লিখেছেন বহু ছোট গল্প থেকে শুরু করে উপন্যাসও। যার মধ্যে উল্লেখযোগ্য হলো মেজদিদি, রামের সুমতি, সহ একাধিক গল্প ও উপন্যাস।
                   দোতলার মাটির বারান্দা


পাশাপাশি এবাড়ির মধ্যে রয়েছে ওনার ব্যাবহার যোগ্য ওনার বেশকিছু জিনিষ পত্র। রয়েছে ওনার ব্যাবহার যোগ্য বিছানা পত্র, রয়েছে একটি সুতো কাটার চরকাও। পাশাপাশি বাড়ির চৌহুদীর মধ্যে রয়েছে একটি সুন্দর বাগান। সেখানে রয়েছে প্রচুর ফুলের গাছ। রয়েছে রামের সুমতির সেই পেয়ারা গাছ। ও পুকুরটিও। পাশাপাশি শরৎ ভিটের দু তলা বারান্দা থেকে তাকালে দেখতে পাবেন গ্রামের উপর দিয়ে বয়ে চলা রূপনারায়ণ নদ। প্রসঙ্গত বর্তমানে হাওড়া জেলার অন্যতম হেরিটেজ স্থাপত্য হিসাবে এবাড়ির দেখা শোনা করছে হাওড়া জেলা পরিষদ।
                    রামের সুমতির সেই পুকুর

এসব কিছু দেখে বিকালের দিকে ঘুরে দেখতে পারেন রূপনারায়ণ সংলগ্ন সবজি খেত, বা গোলাপ বাগান। আর এই রূপনারায়ণের তীরের সূর্যাস্ত যা আপনার মনকে নিয়ে যাবে এক অন্য জগতে। এর পর ঘুরে আসতে পারেন শরৎ স্মৃতি গ্রন্থাগার। তবে জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সাহিত্যিকের নামে শরৎ মেলা অনুষ্ঠিত হয় এখানে। তাই চাইলে ওই সময়ও আপনি ঘুরে আসতে পারেন সেখান থেকে।
                      পড়ন্ত বেলায় রূপনারায়ণ

কি ভাবে যাবেন শরৎ স্মৃতি বিজড়িত সামতাবেড়িয়ায়

সামতাবেড়িয়ায় যাবার জন্য আপনি চাইলে সড়ক অথবা ট্রেন পথে যেতে পারেন। সেক্ষেত্রে সড়ক পথে গেলে কলকাতা থেকে মেদিনীপুর গামী বাস ধরে নামুন দেউলটি স্টপে। সেখান থেকে টোটো বা অটোয় করে চলে যান কথা সাহিত্যিকের বাস ভবন। সেক্ষেত্রে সময় লাগবে ৭ থেকে ১০ মিনিটের মতো।
     এই ঘরেই বিপ্লবীদের সঙ্গে চলতো আলোচনা

পাশাপাশি আপনি যদি কলকাতা থেকে ছোট গাড়ি করে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে দ্বিতীয় সেতু পেরিয়ে, কোনা এক্সপ্রেস ওয়ে, ধুলাগড়, উলুবেড়িয়া, বাগনান পার করে চলে যান দেউলটি। সেখান থেকে ডান দিকের পথ সাত থেকে দশ মিনিট। তবে আপনি যদি টোটো বা অটোয় যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জন প্রতি ১০ টাকা।
পাশাপাশি আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর, মেদিনীপুর, পাসকুড়া, মেছেদা, বালিচাক লোকাল ধরে নামুন দেউলটি স্টেশনে। আর স্টেশনে নেমে ডান হাতে নেমে গেলেই পেয়ে যাবেন টোটো। সেখান থেকে একটা টোটো নিয়ে পৌঁছে যান সাহিত্যিকের বাস ভবন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ১০ টাকা।
                     ওনার ব্যাবহার যোগ্য চরকা

কি খাবেন

শরৎ স্মৃতি বিজড়িত তার বাস ভবনে যেতে চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াই শ্রেয়। কারণ ওই স্থানে ভালো কোন খাবারের দোকান নেই। তবে স্থানীয় ভাবে দু একটি চায়ের দোকান রয়েছে।
           ওনার ব্যাবহার যোগ্য আরামকেদাড়া

তাই আর দেরি না করে এই শীতেই এক দিনের উকেন্ডেতে ঘুরে আসুন শরৎ স্মৃতি বিজড়িত সামতাবেড়িয়া গ্রামে।