নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিলো রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্র। সেই পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার পর সাধারণ মানুষের জন্য খুলেছে একের পর এক পর্যটন কেন্দ্র। আর তারই মাঝে রাজ্যে চলছে শীতের আমেজ। আর শীত মানেই ঘোড়া, বেড়ানোয় বেরিয়ে পড়ে মানুষ।
আর এবার হাওড়ার বেলুড় মঠ খোলার নতুন সময় সূচি ঘোষণা করলো বেলুড় মঠ কর্তৃপক্ষ। পাশাপাশি মঠ কর্তৃপক্ষের তরফে নতুন সেই সময় সূচি ইতিমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে বেলুড় মঠের মূল প্রবেশ দ্বারেও। জানা গেছে নতুন সময় সূচি অনুযায়ী সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ও বিকাল ৩.৩০ মিনিট থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভক্ত সাধারণের জন্য খোলা থাকবে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন।