নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: গত বিধানসভা নির্বাচনে রাজ্যে শুন্য আসন পেয়েছে বামেরা। আর তার কয়েক মাস পরেই কলকাতা পৌর নিগম নির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে করোনা সময় কালে বাম ছাত্র যুব কর্মীদের মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে একাধিক ইস্যুতে আন্দোললের রাজ্যে আসতে আসতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বামেরা।
আর সেই আন্দোললের অঙ্গ হিসাবেই বুধবার বালির আনন্দনগর হাই স্কুলে একাধিক দাবিতে স্কুল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলো সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আই।
■ মূলত SFI এর দাবি■
◆ প্রাথমিক স্তর থেকে বিদ্যালয় খোলার দাবি।
◆ স্কুল কলেজের বর্ধিত ফ্রি মুকুবের দাবি।
◆ স্কুল ছুট ছাত্র, ছাত্রীদের স্কুলে ফেরানোর দাবি।
◆ স্কুলের সরকারি শিক্ষকদের দ্বারা টিউশন বন্ধের দাবি সহ একাধিক দাবিতে এদিন তারা স্মারকলিপি দেয় আনন্দনগর হাই স্কুলের প্রধান শিক্ষককে।
মূলত এস এফ আই বালি জাগাছা উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি। শুধু তাই নয় স্মারকলিপির পাশাপাশি এদিন ওই স্কুলের গেটের সামনে পোস্টারিং করে এসএফআই কর্মীরা।