নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত কয়েক দিন আগেই শেষ হয়েছে কলকাতা পৌর নিগমের ভোট পর্ব। আর সেই ভোটের ফল বেরোনোর পরেই দেখা গেছে সবুজের উপরেই ভরসা রেখেছে কলকাতাবাসী। পাশাপাশি ভোটের ফল ঘোষণার পর দেখা গেছে বিজেপিকে পিছনে ফেলে উঠে এসেছে বামেরা। আর এমন পরিস্থিতির মাঝেই রাজ্যের বাকি ১১০ টি পৌরসভার দিন কার্যত ঘোষণা করে দিলো রাজ্য নির্বাচন কমিশন।
জানা গেছে আগামী ২২ শে জানুয়ারি প্রথম দফা এবং ২৭ শে ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ভোট করতে চেয়ে কলকাতা হাই কোর্টে একটি হলফনাম জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর এই হলফনামায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের নির্ঘন্ট হিসাবে জানানো হয়েছে। আগামী ২২ শে জানুয়ারি প্রথম দফায় আসানসোল, শিলিগুড়ি, হাওড়া ও চন্দননগরের ভোট চায় তারা। পাশাপাশি দ্বিতীয় দফা ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের বাকি পৌরসভার নির্বাচন চেয়ে তারা হাইকোর্টে কাছে হলফনামা জমা দিয়েছে বলে খবর।
এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণার পড়েই ভোট নিয়ে তোড়জোড় শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের কর্মীরা।