BREAKING

Wednesday, 22 December 2021

Earthquake: ভূমিকম্প অনুভূত


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: সাত সকালেই ভূমিকম্পে। আর তার জেরেই কেঁপে উঠল কর্ণাটক। জানা গেছে বুধবার সকাল ৭.০৯ মিনিট ও সকাল ৭.১৪ মিনিটে ভূমিকম্পে পরপর দুবার কেঁপে ওঠে কর্ণাটক। আর রিকটার স্কেলে এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৩.১ ও ৩.৩।
পাশাপাশি এদিনের এই কম্পন অনুভূত হয় বেঙ্গালুরুতেও। এদিকে এই ভূমিকম্প প্রসঙ্গে এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এক টুইট করে জানান হয়েছে। এদিন সকাল ৭.০৯ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় কর্ণাটকে। আবার পুনরায় কম্পন অনুভূত হয় সকাল ৭.১৪ মিনিট নাগাদ। জানা গেছে এদিকে এদিন প্রথম কম্পনটির কেন্দ্রস্থল ছিল কর্ণাটক থেকে প্রায় ৭০ কিমি দূরের একটি জায়গায়। পাশাপাশি দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কর্ণাটক থেকে প্রায় ৬৬ কিমি দূরে। যা প্রায় ২০ কিমি গভীর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এদিকে এদিন সাত সকালে এমন কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থাণীয়দের মধ্যে। তবে ভূমিকম্পের তীব্রতা কম থাকার কারণে ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মেলেনি।