BREAKING

Wednesday, 22 December 2021

ISL 2021: অবশেষে জয় এলো মোহনবাগানের


নিজস্ব প্রতিবেদন, অজানা বাংলা: অবশেষে জয় এলো এটিকে মোহনবাগানের ঘরে। মঙ্গলবার তারা মাঠে নামে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। আর মঙ্গলবারের এই ম্যাচে মোহনবাগান ৩ - ২ গোলের ব্যবধানে পরাজিত করে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে। আর এদিনের এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। 

প্রসঙ্গত এদিনের এই ম্যাচে ম্যাচের ২ মিনিটের মধ্যেই সুহেরের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। এদিকে ম্যাচের প্রথমার্ধের শেষের দিকের ৪২ মিনিটের মাথায় লিস্টন কোলাসো'র গোলে ম্যাচের সমতা ফেরায় এটিকে মোহনবাগান।
অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুর ৫৩ মিনিটের মাথায় হুগো বুমোসের করা গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। আর তার ব্যবধান দাঁড়ায় (২-১)। এরপর ৭৬ মিনিটের মাথায় আবারও হুগো বুমোসের গোল করে এগিয়ে দেয় মোহনবাগানকে (৩-১)। হুগো বুমোস এর জোড়া গোলের মধ্যে দিয়ে মোহনবাগানের জয় যখন নিচ্ছিত ঠিক সেই সময় ৮৭ মিনিটের মাথায় আবারও একটি গোল করে নর্থইস্ট ইউনাইটেড। আর তার পরেই সেই খেলার ফলাফল দাঁড়ায় ৩-২। আর তার ঠিক তিন মিনিটের পরেই রেফারির টানা খেলা শেষের বাঁশির মধ্যে দিয়ে ৩-২ গোলের ব্যবধানে ওই ম্যাচটিতে জয়ী হয় এটিকে মোহনবাগান।