BREAKING

Wednesday, 22 December 2021

স্কুলে বিক্ষোভ: জগৎপুর বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ অভিভাবকদের


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: সরকার নির্দ্ধারিত অতিরিক্ত ফ্রি নেওয়ার প্রতিবাদে উলুবেড়িয়ার জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্রীদের অভিভাবকরা। জানা গেছে বুধবার দিন চলছিল ওই স্কুলের ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া। আর সেই ভর্তির সময় সরকার নির্ধারিত ভর্তি ফ্রিসের অতিরিক্ত ভর্তি ফ্রিস নিচ্ছলো ওই স্কুল কর্তৃপক্ষ।
আর এর পরেই অতিরিক্ত ফ্রিস নেওয়ার প্রতিবাদ জানিয়ে জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই স্কুলের ছাত্রীদের অভিভাবক, অভিভাবিকারা। এদিন অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্রীদের ভর্তির জন্য সরকার নির্ধারিত মূল্যের থেকেও অতিরিক্ত মূল্য নিচ্ছে ভর্তি ফ্রিস হিসাবে।

যদিও এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, স্কুলের সকল শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত এই ফ্রিস স্কুলের উন্নয়নের জন্য নেওয়া হচ্ছিল। পাশাপাশি সূত্রের খবর স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ফ্রিসের টাকা ফেরত দেবার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা।