নিজেস্ব প্রতিবেদন, উলুবেরিয়া: সামনেই উলুবেড়িয়া পৌর সভার নির্বাচন। আর তার আগে উলুবেড়িয়া বিভিন্ন জায়গাকে সাজাতে উদ্যোগী হয়েছে উলুবেড়িয়া পৌর কর্তৃপক্ষ। আর তারই অঙ্গ হিসাবে শনিবার বিকালে উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গত উলুবেড়িয়ার ২২ নম্বর ওয়ার্ডের লকগেট পাড়ায় এক শিশু উদ্যানের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
এদিন ফিতে কেটে, ফলক উন্মোচন ও বিদ্যাসাগরে মূর্তিতে মাল্যদান করে ২২ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানের উদ্বোধন করেন তিনি। মূলত উলুবেড়িয়ার নবদয় সংঘ ক্লাবের উদ্যোগে ও উলুবেড়িয়া পৌরসভার ৭ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই নতুন শিশু উদ্যানটি। আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে পুলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিকে উলুবেড়িয়া পৌরসভার সাহায্যে এই শিশু উদ্যানটি গড়ে তোলায় স্বাভাবিক ভাবেই খুশি ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ থেকে কচিকাঁচারা।