BREAKING

Wednesday, 15 December 2021

বাণীবন পঞ্চায়েতের বোর্ড গঠন তৃণমূলের


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: বানীবন গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের বানীবন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। আর সেখানেই ১৫-৯ ভোটের ব্যবধানে প্রধান হিসাবে নির্বাচিত হয় তৃণমূল কংগ্রেসের শরীফা বেগম। পাশাপাশি উপ প্রধান হিসাবে নির্বাচিত হয়েছে অনুপ পাত্র।
প্রসঙ্গত গত ৩০ শে নভেম্বর তৎকালীন বিজেপি পরিচালিত বাণীবন গ্রাম পঞ্চায়েতে প্রধান মিঠু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা ভোট হয়। আর সেই অনাস্থা ভোটে ১৫-৯ ভোটের ব্যবধানে বাণীবন গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নেয় তৃণমূল কংগ্রেস। আর তার পরেই মঙ্গলবার উলুবেড়িয়া-২ নম্বর ব্লক প্রশাসনের তত্বাবধোনে প্রধান ও উপ প্রধান।

উলেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে ২৫ আসন বিশিষ্ট বাণীবন গ্রাম পঞ্চায়েতের ১৫ সিট পেয়েছিল বিজেপি, তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ৯ টি আসনে ও ১ টি আসনে জয়লাভ করে ফরওয়ার্ড ব্লক প্রাথী। এদিকে পঞ্চায়েত ভোটের কিছুদিন পরেই ফরওয়ার্ড ব্লকের জয়ী প্রাথী দলত্যাগ করে নাম লেখায় তৃণমূল কংগ্রেসে। পরবর্তী কালে বিজেপি ছেড়ে পঞ্চায়েতের চার সদস্য যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। আর এর পরেই সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি পরিচালিত বাণীবন গ্রাম পঞ্চায়েত।
এদিকে প্রধান হিসাবে নির্বাচিত হওয়ার পর নব নির্বাচিত প্রধান শরীফা বেগম বলেন, বানিবনের উন্নয়নের স্বার্থে বানিবনের সকল মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবো। আর এদিনের এই পঞ্চায়েত গঠনের সময় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাঝি, উলুবেড়িয়া-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস, বানিবন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণপদ ভুইঞা সহ অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক।

আর এদিনের এই পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান নির্বাচন উপলক্ষে রাজাপুর থানার পক্ষ থেকে বানিবন গ্রাম পঞ্চায়েতের সামনে মুড়ে ফেলা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থায়।