BREAKING

Sunday, 26 December 2021

যানজটের জেরে রবিবার সকালেই অবরুদ্ধ মুর্শিদাবাদের বাদশাহী সেতু


নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা, মুর্শিদাবাদ: রাজ্যে গত কয়েক মাস আগে অতিভারি বৃষ্টি। পাশাপাশি অতিরিক্ত পণ্য নিয়ে যানবাহন চলাচল। আর এই দুয়ের জাতায় পরে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ও বেশ কয়েকটি রাস্তা হয়ে পড়েছে খারাপ। আর তার জেরেই মুর্শিদাবাদের বড়জ্ঞার বাদশাহী সেতুতে ও সংলগ্ন রাস্তাটি হয়ে পড়েছে খারাপ। এদিকে বেশ কয়েক দিন ধরেই মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বড়জ্ঞার বাদশাহী সেতুতে চলছে রাস্তা সংস্কারের কাজ। আর সেই রাস্তা সংস্কারের কাজের জেরেই গত কয়েক দিন ধরেই যানজটের সৃষ্টি হচ্ছে বাদশাহী সেতু তো তৎসংলগ্ন সুন্দরপুর এলাকার ওই রাস্তাটি। আর সেই সংস্কারের জেরেই রবিবার সকালে হঠাৎই তীব্র যানজট সৃষ্টি হলো সুন্দরপুরের বাদশাহী সেতু ও সংলগ্ন রাস্তায়।

এদিকে রবিবার সকালে এই যানজটের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে রইলো কান্দির বাদশাহী সেতু ও সংলগ্ন রাস্তাটি। যার জেরে দীর্ঘক্ষণ আটকে রইলো যানবাহন। আর সেই যানজট সামাল দিতে এদিন সকালে কার্যত বেগ পেতে হলো কান্দি থানার পুলিশ প্রশাসনকে।
যদিও পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্বাভাবিক হয় ওই রাস্তার যানজট পরিস্থিতি। আর এই যানজটের প্রসঙ্গেই এদিন ওই রাস্তায় চলাচলকারী বেশ কিছু গাড়ির চালককেরা বলেন, বেশ কিছু দিন ধরে রাস্তা সংস্কারের কাজ চলছে এই সেতুতে। ফলে সেতুর কিছু অংশ বন্ধ করে রাখা হয়েছে। আর তার জেরেই আজ রবিবার সকাল থেকেই যানজটের কবলে পড়েছে এই বাদশাহী সেতু সংলগ্ন রাজ্য সড়কটি।

পাশাপাশি এদিন তারা আরো অভিযোগ করে বলেন, এদিন সকাল থেকে তারা গাড়ি নিয়ে প্রায় ১ ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে এই রাস্তায়। অন্যদিকে তারা আরো বলেন, এই সেতু সংলগ্ন এলাকায় নেই কোন খাবারের দোকান। ফলে দীর্ঘক্ষণ যানজটের কারণে তাদের খাবার সহ পানীয় জলেরও সমস্যা হচ্ছে।

পাশাপাশি এদিকে এদিনের এই যানজটের জেরে সমস্যায় পড়তে হয় রাস্তায় বেরোনো বহু সাধারণ মানুষকেও। বহু গুরুত্বপূর্ণ কাজে পৌঁছাতে তাদের হয় বিলম্ব। ফলে সেই বিষয়েও তারা উগরে দেয় তাদের ক্ষোভের কথা। যদিও সূত্রের খবর কিছু দিনের মধ্যেই সম্পন্ন হবে এই সেতু ও সংলগ্ন রাস্তা সংস্কারের এই কাজ। ফলে খুব দ্রুত এই যানজটের হাত থেকে রেহাই পাবে সাধারণ মানুষ থেকে গাড়ির চালকেরা।