নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত সপ্তাহেই শেষ হয়েছে কলকাতা পৌর নিগমের ভোট পর্বের প্রক্রিয়া। যে ভোটের মাধ্যমে কলকাতা পৌরসভা দখল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই ভোট প্রক্রিয়া মিটতে না মিটতেই আর কয়েক দিনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বাকি পৌর সভার নির্বাচন গুলি। আর সেই নির্বাচন করার জন্য ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে এক হলফনামা দাখিল করে রাজ্যে দুই দফায় পৌরসভা নির্বাচন করার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই মতো আগামী ২২ শে জানুয়ারি ২০২২ শে প্রথম দফায় হাওড়া, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি ও বিধাননগর পৌর নিগমের কথা জানিয়েছে তারা। পাশাপাশি আগামী ২৭ শে ফেব্রুয়ারি ২০২২ এ দ্বিতীয় দফায় রাজ্যের বাকি ১১০ টি পৌর সভায় ভোট করতে চেয়ে হলফনামা দাখিল করেছে রাজ্য নির্বাচন কমিশন।
আর সেই পৌরসভার নির্বাচন নিয়েই আগামী কাল সোমবার এক সর্বদলীয় বৈঠক করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। জানা গেছে আগামী কাল সোমবার সম্ভবত দুপুর ২ টোর সময় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারে রাজ্যের স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এদিকে সর্বদলীয় বৈঠকের পরে রাজ্য নির্বাচনে দপ্তরে অনুষ্ঠিত হতে পারে এক প্রশাসনিক বৈঠক। যেখানে রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত থাকতে পারে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্তারা। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে এই বৈঠকের পরেই বিকাল ৪ টের সময় এক সাংবাদিক সম্মেলন করতে পারে রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। আর সম্ভবত সেই সাংবাদিক বৈঠক থেকেই আসন্ন পুর ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
আর তার পরেই জানা যেতে পারে রাজ্যের পৌর ভোটের চূড়ান্ত দিনক্ষণ। এদিকে এদিনের এই বৈঠকে ভোটের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এদিনের এই বৈঠকে। তবে এই বৈঠকে রাজনৈতিক দল গুলির কোন কোন নেতারা উপস্থিত থাকতে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি।
এদিকে রাজ্যের বাকি পৌরসভার ভোট গুলি নিয়ে ইতিমধ্যে তুঙ্গে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে সেই ভোট নিয়ে শুরু হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারের কাজও। এখন সকলেরই নজর আগামী কালের বৈঠকের দিকে।