BREAKING

Saturday, 18 December 2021

আমতার কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে ঢুকে পড়া কেউটে সাপ উদ্ধার করলো গৃহবধূ


নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: স্কুলের টিচার রুমের ভিতরে ঢুকে পড়ে একটি কেউটে সাপের ছানা। আর তার জেরেই শুক্রবার আতঙ্ক ছড়িয়ে পড়ে আমতা কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে। কিন্তু সেই সময় কি করা উচিত তা বুঝে উঠতে পারেনি ওই বিদ্যালয়ের শিক্ষিকারা। আর ঠিক তখনই স্থানীয় সোনামুইয়ের বাসিন্দা পরিবেশ কর্মী হিসাবে পরিচিত অনির্বান সেনাপতিকে ফোনে গোটা ঘটনা জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা পাঁজা।

কিন্তু সেই সময় ওই পরিবেশ কর্মী আমতার বাইরে থাকায় তিনি ফোন করে ঘটনাটি জানান তার মাকে। আর এর পরেই ছেলের ফোন পেয়ে আমতা কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে পৌঁছে যায় পেশায় গৃহবধূ মুকুল সেনাপতি। তিনি বাড়িতে রাখা ছেলের সাপ রেসকিউ স্টিক দিয়েই নিমিষের মধ্যেই উদ্ধার ওই বিষাক্ত কেউটে সাপের ছানাটিকে উদ্ধার করে একটি জারে বন্দি করেন। আর এর পরেই হাপ ছেড়ে বাঁচে ওই বিদ্যালয়ের শিক্ষিকার।

যদিও স্থানীয় ওই গৃহবধূর এহেন কাজে খুশি এলাকার বাসিন্দারা থেকে শুরু করে। কাদম্বিনী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারাও।