নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়ার ফুলেশ্বরের কালসাবা এলাকায়। জানা গেছে বুধবার দুপুরে কালসাবা বাজার সংলগ্ন একটি দোকানে হঠাৎই আগুন লাগে। আর এর পরেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা ততক্ষণে গ্রাস করে পাশের আরও দুটি দোকানে।
আর এর পরেই আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিক ভাবে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। পরে আসে আরও একটি দমকলের ইঞ্জিন। এদিকে দমকলের দুটি গাড়ির ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এদিকে আগুন লাগার জেরে ক্ষতিগ্রস্ত হয় দোকান গুলি। তবে ঠিক কিভাবে আগুন লাগলো ওই দোকানে তা তদন্ত করে দেখছে দমকল আধিকারিকরা।