নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: আবারও বেপরোয়া বাইক চালানোয় বলি হল এক বাইক আরোহী। বুধবার সকালে এমনি পথ দুর্ঘটনা ঘটেছে হাওড়ার শ্যামপুরের বেলারী মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ১১.৩০ মিনিট নাগাদ ধর্মতলা গাদিয়ারা রুটের একটি বাস কলকাতার দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক চলে আসে ওই বাটির সামনে। আর এর পরেই বাসটি ধাক্কা মারে ওই বাইকটি। আর এর পরেই ঘটনাস্থলে পরে মৃত্যু হয় ওই বাইক আরোহীর।
আর এঘটনার পরেই ঘটনাস্থলে পৌছায় শ্যামপুর থানার পুলিশ। তারাই দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এদিকে দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি এখনো। এদিকে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।