BREAKING

Saturday, 4 December 2021

ঘূর্ণিঝড় "জাওয়াদ" মিকবিলায় বাউড়িয়ার উপকূলীয় অঞ্চলে প্রচার পুলিশের

নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: ওড়িশা, অন্ধ উপকূলে আগামী ১২ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় "জাওয়াদ"। আর সেই জাওয়াদের পড়তে পারে এরাজ্যেও। এদিকে জাওয়াদ মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসনই।
প্রশাসনের ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে চলছে মাইকিং প্রচার। আর তারই অঙ্গ হিসাবে শনিবার হুগলী নদী তীরবর্তী বাউড়িয়ার সিন্ধুরিয়ামহলে "জাওয়াদের" আগাম সতর্কতা হিসাবে সাধারণ মানুষের উদ্যেশে মাইকিং প্রচার করছে বাউড়িয়া থানার আধিকারিকেরা। যেখানে নদী তীরবর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন পুলিশ প্রশাসন।