BREAKING

Saturday, 11 December 2021

পশ্চিম মেদিনীপুরের অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল হাওড়ার স্বেচ্ছাসেবী সংস্থা "সুইট সেভার মিনিস্ট্রি"


নিজস্ব প্রতিবেদন, অজানা বাংলা :  করোনা মহামারীর শুরু থেকেই দীর্ঘ দু ' বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার সেচ্ছাসেবী সংগঠন "সুইট সেভার মিনিস্ট্রি"। এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ডেভিড রাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বদা তৎপর। করোনা মহামারীতে লকডাউন এর সময় কর্মহীন মানুষদের মধ্যে "সুইট সেভার মিনিস্ট্রি" তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী থেকে বস্ত্র সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠন। 
এবার এই স্বেচ্ছাসেবী সংগঠন বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও এর নেতৃত্বে ৯ই ডিসেম্বর, বৃহস্পতিবার পৌঁছে যায় পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম মুচিবেড়িয়া ও তাঁতিবেড়িয়ার অসহায় কুষ্ঠ রোগীদের শীতের শুরুতেই তাদের হাতে তুলে দেয় শীতবস্ত্র।
শিশু থেকে বৃদ্ধ মিলিয়ে এই সংগঠন প্রায় ২২৫ জনের হাতে তুলে দেয় শীতবস্ত্র। শীতের শুরুতেই নতুন শীতবস্ত্র পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ওই মানুষগুলি। এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার ডেভিড রাও জানান, তারা মানুষের পাশে দাঁড়াতে সর্বদা তৎপর এবং এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত।