BREAKING

Sunday, 28 November 2021

রূপনারায়ণপুর ইয়ুথ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষ রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়ন প্রতিযোগিতা

নিজেস্ব সংবাদদাতা, সালানপুর: চিত্তরঞ্জন মার্টিয়াল স্পোর্টস একাডেমির উদ্দ্যেগে রবিবার আসানসোলের রূপনারায়ণপুর ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হলো রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়ন প্রতিযোগিতা। আর এদিনের এই প্রতিযোগিতায় মোট ৯ টি জেলার ১২৫ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। মূলত তৃতীয় বর্ষে পড়লো এবছরের এই ক্যারাটে প্রতিযোগিতা। যেখানে উপস্থিত ছিলেন চিফ কোচ তথা সংস্থার যুগ্ম সম্পাদক বিষ্ণু শর্মা,  বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, সমাজসেবী ভোলা সিং সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এদিন মাঠে থেকে তারা সকল প্রতিযোগীকে উৎসাহিত করেন। পাশাপাশি  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে স্মারকও তুলে দেওয়া হয় ওই সংস্থার পক্ষ থেকে। আর এদিনের এই ক্যারাটে প্রতিযোগিতা পরিচালনা করেন দেবাশিস মন্ডল, উমেশ রায়, কুন্দন দাস, ইমতিয়াজ আনসারী,  রাহুল পাশওয়ান ও স্বরাজ সিং।