BREAKING

Wednesday, 27 April 2022

Breaking: রাজ্যে আবার শুরু হচ্ছে "দুয়ারে সরকার"


ওয়েব ডেস্ক :- রাজ্যে "দুয়ারে সরকার" ও "পাড়ায় সমাধান" কর্মসূচী ফের শুরু হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা ঘোষণা করেছেন বলে সূত্রের খবর। তিনি জানিয়েছেন, আগামী ২১ শে মে থেকে ৩১ শে মে পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচী শুরু হবে।

আর ওই ক্যাম্পে ১০ দিন আবেদন জমা দেওয়া যাবে। আর আগামী ১ লা জুন থেকে সেই আবেদন খতিয়ে দেখা হবে। অন্যদিকে আগামী ৫ ই মে থেকে ২০ শে মে পর্যন্ত বাংলায় পাড়ায় সমাধান কর্মসূচী শুরু হচ্ছে বলেও জানা গেছে। এদিন তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই এই মর্মে একটি গাইডলাইন জারি করা হবে।