BREAKING

Wednesday, 27 April 2022

ঈদ উপলক্ষে বাউড়িয়া থানায় অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: আর কয়েকদিন পরেই সারা বিশ্বের পাশাপাশি এরাজ্যেও অনুষ্ঠিত হতে চলেছে খুশির ঈদ। আর সেই খুশির ঈদ যাতে মানুষ শান্তিতে কাটাতে পারে তার জন্যই বুধবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানায় অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক। মূলত বাউড়িয়া থানা সমন্বয় কমিটির উদ্যোগেই অনুষ্ঠিত হয় এদিনের এই প্রশাসনিক বৈঠক।

আর এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস সহ হাওড়া গ্রামীণ পুলিশের একাধিক শীর্ষ কর্তা। পাশাপাশি এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার একাধিক জনপ্রতিনিধিরা।

বাউড়িয়া থানা সমন্বয় কমিটির উদ্যোগে এদিনের এই বৈঠকে,  মূলত খুশির ঈদের সময় এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।