নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: গত কাল মঙ্গলবার হঠাৎই ভেঙে যায় হাওড়ার শ্যামপুরের বাসুদেবপুরের কাছে ভাগীরথী নদী সংলগ্ন নদী বাঁধের রাস্তাটি। আর তার জেরেই আতঙ্কে ভুগতে থাকে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। এদিকে দ্রুত বাঁধ সংলগ্ন ওই রাস্তাটি মেরামতের দাবিতে বুধবার সকালে এলাকায় পথ অবরোধে সামিল হয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।
পরে ঘটনাস্থলে পৌছায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। তিনি ঘুরে দেখেন বাসুদেবপুরের ক্ষতিগ্রস্ত ওই নদী বাঁধ সংলগ্ন রাস্তাটি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে।
এদিন তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা ছাড়াও উলুবেড়িয়ার মহকুমা শাসক সমিক কুমার ঘোষ, শ্যামপুর-১ নম্বর ব্লকের বিডিও তন্ময় কার্যি সহ আরো অনেকে।