BREAKING

Thursday, 31 March 2022

উচ্চ মাধ্যমিক :এটা করলেই বাতিল হয়ে যাবে পরীক্ষা


ওয়েব ডেস্ক :- এবারের মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে পরীক্ষকদের মাথায় হাত। উত্তরপত্র দেখে তারা অবাক। প্রচুর উত্তরপত্রে পরীক্ষকরা দেখতে পেয়েছেন  ‘খেলা হবে' স্লোগান। সংসদ এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে চায় উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। গাইড লাইনে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিকের  উত্তরপত্রে লেখা যাবে না কোনও রকমের অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান। উত্তরপত্রটি বাতিল হবে এই নির্দেশ অগ্রাহ্য করলেই। এবছর সকাল দশটায় শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোনও পড়ুয়া হল থেকে ১ ঘণ্টার মধ্যে বেরিয়ে গেলে নির্দিষ্ট দিনের ওই উত্তরপত্রটি বাতিল হয়ে যাবে।