BREAKING

Saturday, 12 February 2022

ধুলাগাড়ের একব্বরপুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার পাঁচলার একব্বরপুর এলাকায়। জানা গেছে শুক্রবার সকালে পাঁচলার একব্বরপুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা।

আর এঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে স্থানীয়রাই খবর দেয় পাঁচলা থানায়। পরে ঘটনাস্থলে পৌছায় পাঁচলা থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এদিকে জানা গেছে মৃত ওই যুবকের নাম নাসিরউদ্দিন মল্লিক বাড়ি ধুলাগড়ের খালপাড় এলাকায়। পাশাপাশি তার মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি বাইকও।

এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহের পাস থেকে উদ্ধার করে ওই বাইকটি। তবে ঠিক কি কারণে এমন মৃত্যু তা তদন্তের পাশাপাশি পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।