BREAKING

Saturday, 12 February 2022

করা নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের চার পৌর নিগমের নির্বাচন


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা : করা নিরাপত্তার মধ্যে দিয়ে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের চার পৌরসভার নির্বাচন। এদিন সকাল ৭ টা থেকে করা নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই ভোট প্রক্রিয়া।

মূলত রাজ্যের চার পৌর নিগম দার্জিলিং জেলার শিলিগুড়ি পৌর নিগম, পশ্চিম বর্ধমামের আসানসোল, উত্তর ২৪ পরগনার বিধাননগর ও হুগলির চন্দননগর পৌরসভা চলছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া।

জানা যাচ্ছে ভোট উপলক্ষে প্রতি ভোট গ্রহণ কেন্দ্রে মোতায়েন করা রয়েছে সশস্ত্র বাহিনীর পুলিশ ছাড়াও লাঠিধারী পুলিশ। পাশাপাশি প্রতি বুথে থাকছে সিসিটিভির ব্যাবস্থা। এদিকে রাজ্যের ওই চার পৌর নিগম এলাকায় মোতায়েন করা রয়েছে কুইক রেসপন্স টিমও।

ভোটের সময় কোন গন্ডগোলের খবর পেলেই এই টিম দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে সেই এলাকায়। এরই মাঝে রাজ্যের চার পৌরসভা থেকে আসতে শুরু করেছে একাধিক অভিযোগ। যেখানে অভিযোগের তির শাসক ও বিরোধীদের দিকে।

এদিকে শনিবার সকাল থেকেই রাজ্যের ওই চার পৌরসভার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে চোখে পড়েছে ভোটারদের লম্বা লাইন। যার মধ্যে  রয়েছে বহু নতুন ও মহিলা ভোটারও।