BREAKING

Thursday, 13 January 2022

Weather Updated: আবারও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, কলকাতা: গত কয়েক দিন ধরেই রাজ্যে বাড়ছিল তাপমাত্রার পারদ। পাশাপাশি আবহাওয়া অফিস সূত্রে গত কয়েক দিন আগেই জানানো হয়েছিল। এদিকে কলকাতার আলিপুর দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নতুন করে মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা জেরেই দক্ষিণবঙ্গের সাত জেলায় আবারও হতে পারে হালকা থেকে ভারী বৃষ্টি। জানা গেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের সাঁত জেলায় নতুন করে সঞ্চার হতে পারে বজ্র গর্ব মেঘের। যার জেরে রাজ্যের আবারও সাঁত জেলায় হতে পারে বৃষ্টি, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া ও কলকাতায়। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর বঙ্গের বেশ কিছু জেলাও।
মুলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে বিহার পর্যন্ত। আর তার জেরেই গত কয়েক দিন ধরে আবহাওয়ার এমন খাম খেয়ালি পনা। এদিকে গত দু দিন রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের পর আজই পরিস্কার হয় আকাশ। আর তার মাঝে আবারও এমন বৃষ্টির পূর্বাভাস। এদিকে আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে পৌষ পার্বণের অনুষ্ঠান। কিন্তু বৃষ্টির এমন পূর্বাভাসের জেরে কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে সেই উৎসব।

এদিকে বৃষ্টির কারণে নতুন করে আবারও ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ফলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে কৃষকরা। পাশাপাশি আগামী কাল শুক্রবার থেকে শুরু হবে গঙ্গাসাগর স্নান ফলে বৃষ্টি চলতে থাকলে কি হবে তাই এখন প্রশ্নের বিষয়। তবে সূত্রের খবর গত কয়েক দিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিহার ও ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত রেখা। পাশাপাশি সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। আর এই দুইয়ের জোড়া ফলায় গত কয়েক দিনের সেই কনকনে ঠান্ডা হয়েছে ক্রমশ উধাও। আর তার জেরেই আজকের এই বৃষ্টি।

এদিকে আগামী কাল শুক্রবার দুপুরের পর থেকে আকাশ পরিস্কার হবে। আর তার পর রোদের উত্তাপ যতই বাড়তে থাকবে রাজ্যে ততই জাকিয়ে পড়তে চলেছে শীতের প্রকোপ। আর আগামী বৃহস্পতিবার অর্থাৎ পৌষ পার্বণের দিন থেকে রাজ্যে আবারও জাকিয়ে পড়তে চলেছে ঠান্ডা।