নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে পড়লো বিকানের - গুয়াহাটি এক্সপ্রেস। জানা গেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমহনিতে। সূত্রের খবর লাইনচ্যুত হয়েছে ওই ট্রেনের একাধিক বগি। আর এই রেল দুর্ঘটনার জেরে একাধিক যাত্রীর হতাহত হবার সম্ভাবনা রয়েছে। তবে গোটা ঘটনা এখনো পর্যন্ত সঠিক ভাবে কিছুই জানা যায়নি।
এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে এদিন বিকালে আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা যাবার পরেই ময়নাগুড়ির দোমহানির কাছে লাইনচ্যুত হয়ে যায় ওই ট্রেনটির একাধিক বগি। জানা গেছে ওই ট্রেনটির ইঞ্জিনের পর প্রায় চার থেকে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি বগির বেশ কিছুটা অংশ ভেঙে গেছে। এদিকে দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারাই হাত লাগায় উদ্ধারকার্যে।
এদিকে সূত্রের খবর দুর্ঘটনার সময় ওই ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিমি। এদিকে এমন দুর্ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে। পাশাপাশি ঘটনা ঘটার পর আলিপুরদুয়ার থেকে ঘটনা স্থলে পৌছায় রেলের একটি উদ্ধারকারী দল। এদিকে ওই ট্রেনে প্রায় ৭০০ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। তবে ঠিক কি ভাবে এতো বড় দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যে তাই তদন্ত শুরু করেছে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।
ইতিমধ্যে ঘটনা স্থলে উদ্ধারকার্যে পৌঁছেছে ৩০ টিরও বেশি এম্বুলেন্স। প্রায় ৬০ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি রেলের পক্ষ থেকে খোলা হয়েছে একটি হেল্প লাইন নম্বরও। যেখানে ফোন করে জানা যাবে বিস্তারিত। রেলের খোলা হেল্প লাইন নম্বরটি হলো- ৯০০২০৪১৯৫১, ৯০০২০৪১৯৫৫, ৯০০২০৪১৯৫২ ও ৬৪৫২২৩০৬৯২
(বিস্তারিত খবর আসবে ধাপে ধাপে। জানতে চোখ রাখুন)