BREAKING

Thursday, 20 January 2022

High Alert : এই জেলা গুলিতে শিলা বৃষ্টি


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত কয়েক দিন ধরে রাজ্যে জাকিয়ে চলছে শীতের আমেজ। আর সেই শীতের প্রকোপের জেরে ইতিমধ্যে কাঁপছে দেশের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাও। এদিকে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে ক্রমশ একটু একটু করে বাড়বে তাপমাত্রার পারদ।
মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর জোড়া পশ্চিমী ঝঞ্জার জেরেই বাড়বে এই তাপমাত্রার পারদ বলে জানা গেছে। এদিকে এরই মাঝে আগামী শনি, রবি ও সোমবার রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর আগামী ২২ থেকে ২৪ শে জানুয়ারির মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। শুধু তাই নয় রাজ্যের একাধিক জেলায় হতে পারে শিলা বৃষ্টিও।
ফলে নতুন করে ফসলের ক্ষতি হতে পারে বিভিন্ন জেলায়। মূলত কপি, আলু, সহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা থাকছে।