BREAKING

Friday, 7 January 2022

EARTHQUAKE: কেপে উঠলো


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: আবারও ভূ কম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। উল্লেখ্য সদ্য পার করা গত বছরেই বেশ কয়েকটা ছোট বড় নানান ধরনের ভূ কম্পে কেঁপে উঠেছে দেশের বেশ কিছু এলাকা। এদিকে নতুন বছরের শুরুতেই আজ বৃহস্পতিবার হঠাৎই ভূ কম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা। জানা যাচ্ছে এদিন রাতে ভূ কম্পে  কেঁপে উঠে উত্তর বঙ্গের ওই তিন জেলার বেশ কিছু এলাকা।

এদিকে জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত ৮ টা ৩৬ মিনিট নাগাদ। ভু কম্পনের জেরে হঠাৎই পরপর দু বার কেঁপে ওঠে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। আর যার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ও জলপাইগুড়ি জেলার বহু বাসিন্দাদের মধ্যে। এদিকে এদিন রাতে হঠাৎ করে এমন কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কের জেরে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে অনেক মানুষ, এমনটাই দাবি সূত্রের। জানা গেছে আজ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গে যে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে রিকটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। আর এদিনের সৃষ্টি হওয়া এই ভূমিকম্পের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে বলে জানা যাচ্ছে। তবে এদিনের এই ভূ কম্পনের স্থায়িত্ব কতক্ষণ ছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে এই নিয়ে সম্প্রতি দুবার ভুকম্পে কেঁপে উঠলো উত্তর বঙ্গের জেলা গুলি।

মূলত দেশের মধ্যে দিয়ে চলে যাওয়া দুই ভু গর্ভস্থ প্লেটের ধাক্কার ফলেই এই ভূমিকম্প বলে মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে এদিনের এই ভূমিকম্প ঠিক কি কারণে অনুভূত হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অন্য দিকে এদিনের এই ভূ কম্পনের জেরে হতাহত বা ক্ষয় ক্ষতির খবর এখনো কোনো পাওয়া যায়নি।

এদিকে গত বছরের শেষ দিকে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকা একাধিক বার কেঁপে ওঠে ভূমিকম্পে। এদিকে সম্প্রতি উত্তর বঙ্গে ভূ কম্পে কেঁপে উঠলো দু বার। যা ইতিমধ্যেই ভাবাচ্ছে ভূ বিজ্ঞানীদের। যদিও ভূ বিজ্ঞানীদের বিভিন্ন তথ্য থেকে জানা যায় ভূ গর্ভস্থ দুই প্লেট সব সময় চলমান। আর এই চলাচলের সময় যদি দুই প্লেটের কোন একটা অংশ অপর অংশের সঙ্গে ধাক্কা খায় তখনই সৃষ্টি হয় কম্পন। তবে সেই কম্পনের মাত্রা কতটা হবে তা ওই দুই প্লেটের ধাক্কার প্রকৃতির উপরেই নির্ভর করে