নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: সকলকে ছেড়ে চলে গেলেন প্রবাদ প্রতিম নারায়ণ দেবনাথ। জানা গেছে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন প্রবাদ প্রতিম নারায়ণ দেবনাথ।
তার লেখা অমর সৃষ্টি 'বাটুল দি গ্রেট', 'হাদা ভোঁদা', 'নন্টে ফন্টে', 'বাহাদুর বিড়াল' সহ আরও অনেক। ২০১৩ সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার ও বঙ্গ বিভূষন পুরস্কারে ভূষিত হন। পাশাপাশি ২০২১ সালে পদ্মশ্রী পান তিনি। তার প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া কার্টুন জগৎ থেকে শুরু করে প্রায় সর্বত্র।