BREAKING

Saturday, 22 January 2022

ডোমজুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। জানা গেছে শনিবার দুপুর ১ টা নাগাদ হঠাৎই আগুন লাগে ডোমজুরের রাজাপুরের দক্ষিণবাড়ির এক থার্মোকল কারখানায়। আর এর পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আর এঘটনার খবর দেওয়া হয় ডোমজুর থানায়। পরে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। তাদের প্রাথমিক চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে দমকল আধিকারীকরা। এদিকে সূত্রের খবর আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে দমকলের দুইটি ইঞ্জিন কাজ করছে বলে জানা গেছে