নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : পিকনিক করতে এসে মারুতি গাড়ি নিয়ে পড়ে গেল নদীতে। শুক্রবার বিকালে এমনি ঘটনা ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার মহিষরেখায়। জানা গেছে এদিন মহিষরেখায় দামোদরের তীরে পিকনিক করতে আসে একদল যুবক। আর সেই সময় তাদের মধ্যে একজন গাড়ি চালানো শিখতে গিয়েই ঘটে যায় এই বিপত্তি।
এদিকে স্থানীয় সূত্রে খবর পিকনিক করতে আশা ওই যুবকদের দলের একজন গাড়ি চালানো শিখতে যায়। আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পরে যায় ওই গাড়িটি। আর এর পরেই ওই পিকনিক দলে থাকা অন্যান্য যুবকরা স্থানীয়দের সাহায্যে গাড়ির কাঁচ ভেঙে গাড়ির মধ্যে থাকা ওই যুবককে উদ্ধার করে। আর এর পরেই ঘটনার খবর যায় উলুবেড়িয়া থানায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ক্রেনের সাহায্যে তোলা হয় দুর্ঘটনা গ্রস্ত ওই গাড়িটিকে।