BREAKING

Monday, 17 January 2022

পাঁচলার ধামিশায় বহুজাতিক সংস্থার গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন


অভিজিৎ ব্যানার্জী, পাঁচলা, উলুবেড়িয়া: ভয়াবহ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত ধামিশা হাওড়া জুট ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। জানা গেছে রবিবার রাত্রী ৯ টা নাগাদ হঠাৎই আগুন লাগে ওই শিল্প তালুকের মধ্যে অবস্থিত একটি বহুজাতিক সংস্থার গোডাউনে। মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে গোটা গোডাউনটি। এদিকে আজ রবিবার হওয়ায় ওই গোডাউনটি বন্ধ ছিল বলে জানা গেছে। এদিকে আগুন দেখে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

পরে স্থানীয়দের পক্ষ থেকে আগুন লাগার খবর জানানো হয় স্থানীয় পাঁচলা থানায়। এর পর তারাই খবর দেয় দমকলে। এদিকে আগুন লাগার খবর পেয়ে উলুবেড়িয়া থেকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের তিনটি ইঞ্জিন। পরে হাওড়ার অন্যান্য জায়গা থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে এসে পৌছায় দমকলের মোট ১০ টি ইঞ্জিন। পাশাপাশি পাঁচলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌছায় পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় পাঁচলার বিডিও ডাঃ এষা ঘোষ।

 এদিকে ৪০ হাজার স্কোয়ার ফুটের ওই গোডাউনের পাশেই ছিল একটি প্লাইউডের গোডাউন। কিন্তু আগুনের বিধ্বংসী লেলিহান শিখা ক্রমশ গ্রাস করে পাশের ওই গোডাউনটিতে। এদিকে ওই এলাকায় কোন পুকুর বা জলের ব্যাবস্থা না থাকায় আগুন নেভাতে প্রাথমিক ভাবে কিছুটা বেক পেতে হয় দমকল কর্মীদের। এদিকে রাত ১ টা পর্যন্ত তখনো আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর কর্মীরা। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ওই গোডাউনের একের পর এক সাটার ভেঙে আগুনের কেন্দ্রস্থলে পৌঁছানোর চেষ্টা করে দমকল বাহিনী।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বহুজাতিক সংস্থার ওই গোডাউনে হঠাৎই আগুন দেখা যায়। তাঁরই প্রথম খবর দেয় পুলিশ সুপার দমকলে। পাশাপাশি এদিন স্থানীয়দের অভিযোগ ওখানে কাছে পিঠে জলের কোন যোগান ছিলোনা। শুধু তাই নয় আগুন নেভানোর কোন যন্ত্র ছিল না। তবে ওই বহুজাতিক সংস্থার গোডাউন কর্তৃপক্ষ সূত্রে খবর গোডাউনটি সম্পূর্ণ রূপে ভষ্যিভুত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় কয়েক লক্ষ টাকা। তবে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে  ঠিক কি কারণে ওই বহুজাতিক সংস্থাটির গোডাউনে আগুন লাগলো তা আগুন নিয়ন্ত্রণে আনার পরে তদন্ত করে দেখবে দমকল ও পুলিশ। তবে দমকলের প্রাথমিক অনুমান।শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে তাদের সন্দেহ।
আর এই প্রসঙ্গে এদিন পাঁচলার বিডিও এষা ঘোষ বলেন, দমকল ও পুলিশের তৎপরতায় আগুন আপাতত আয়ত্তে। পাশাপাশি তিনি বলেন, মূলত দুটি গোডাউন এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।