নিজেস্ব সংবাদদাতা, অজানা বাংলা, উলুবেড়িয়া: বিশ্ব জুড়ে আজ শনিবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বর্ষ বরণের অনুষ্ঠান। আর তা থেকে বাদ পড়েনি এরাজ্যও। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাঁরই মাঝে আজ শনিবার নতুন বছরের শুরুতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস। প্রসঙ্গত ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি থেকে এই দিনটি নিজেদের দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত করে আসছে তৃণমূল কংগ্রেস।
আর তারই অঙ্গ হিসাবে এদিন উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি উলুবেড়িয়া পৌর সভার-৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নিজেদের দলের প্রতিষ্ঠা দিবস পালন করলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর তৃণমূলের এদিনের এই-৬ নম্বর ওয়ার্ডের বৌলখালী, বেনেখালী, খাজুরি সহ কর্মসূচি গুলিতে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া পৌরসভার-৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি স্বপন শীল, বিশিষ্ট সমাজসেবী তথা এলাকার তৃণমূল যুব কর্মী কথা ডেভিড রাও সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। উল্লেখ্য দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে বহু তৃণমূলের বসে যাওয়া কর্মীদের সঙ্গে নিয়ে সংঘটিত হয় এদিনের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।
এদিকে এদিন সকাল থেকেই উলুবেড়িয়া পৌরসভার -৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এদিনের এই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। এদিকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের পরে দলের প্রয়াত কর্মীদের জন্য শোক প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পরে দলের শহীদ কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ নীরবতা পালনে সামিল হয় ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা।
পরে অনুষ্ঠান শেষে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন সকালে এক চা চক্রের মাধ্যমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এদিকে অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেন, আগামী মাসের ২৭ শে ফেব্রুয়ারি ২০২২ শে অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়া পৌর সভার নির্বাচন। সেই নির্বাচনে মানুষকে সঙ্গে নিয়ে। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে লড়াই করতে হবে আমাদের। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে হবে আসন্ন উলুবেড়িয়া পৌর নিগম নির্বাচনে।