BREAKING

Friday, 31 December 2021

বাউড়িয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনে বিধায়ক বিদেশ বসু


নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা, উলুবেড়িয়া: গত ২৫ শে ডিসেম্বর থেকে খ্রীস্টমাস উপলক্ষে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার' উদ্যোগে চলছে এক সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। আর শুক্রবার ছিল সেই অনুষ্ঠানের শেষ দিন। আর সেই অনুষ্ঠানের এদিন ছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এদিনের এই গোটা অনুষ্ঠানটি তত্ত্বাবধন করেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর' বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"- র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North Pointe Community India)।
আর এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিধায়ক পুত্র বিশেষ বসু। আর এদিন অনুষ্ঠানে আসা অতিথিদের হাতে পুষ্প স্তবক দিয়ে তাদের বরণ করে নেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। পরে প্ৰদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক। 

আর এদিনের এই অনুষ্ঠানে এসে বিধায়ক বিদেশ বসু বলেন, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই সংগঠন মানুষের স্বার্থে নানান ধরনের বিভিন্ন ধরণের সমাজ সেবা মূলক কাজ করে। পাশাপাশি তিনি আরো বলেন, গত দু বছর ধরে করোনার জন্য আমরা অত্যন্ত কষ্ট করে কাঠিয়েছি। আর সেই করোনা এখনও আমাদের জীবন থেকে চলে যায়নি। তাই এখনো আমাদের সবাইকে করোনা বিধি মেনে। নিজেদের ও নিজেদের পরিবারকে সুরক্ষিত রেখে চলতে হবে। পাশাপাশি তিনি সকলকে ইংরেজি নতুন নববর্ষের অগ্রিম  শুভেচ্ছাও জানান। 

এদিকে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া প্রাঙ্গনে এদিন তাদের মহিলা সদস্যদের দ্বারা এক খাদ্য ও কুটির শিল্প মেলার আয়োজন করেন তারা। এই সংগঠনের মহিলা সদস্যরা এদিন বিভিন্ন স্টল দিয়ে তাদের হাতে তৈরি বিভিন্ন হস্ত শিল্প তুলে ধরেন অনুষ্ঠান প্রাঙ্গণে। আর এদিনের এই অনুষ্ঠানে ওই সংগঠনের ছাত্র ছাত্রীদের হাতে আঁকা নানা ছবি, হাতের তৈরি নানান ধরণের জিনিষ,  ঝুড়ি, হ্যান্ড মেড বিভিন্ন জিনিসের সমাহার নিয়ে বসেন এদিনের এই মেলায়। পাশাপশি তারা বিভিন্ন খাদ্য মেলায় স্টল দিয়ে বিভিন্ন খাদ্যের সমাহার নিয়ে উপস্থিত হন মেলায়। এদিনের খাদ্য মেলার খাদ্য তালিকায় ছিল - রাজভোগ, পাটিসাপটা, চিকেন বিরিয়ানি, চিকেন কুড়কুড়ে, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, ফুচকা, ঘুগনি, চা, কফি ইত্যাদি নানা খাদ্য সামগ্রী। 

এছাড়া এদিন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গনে বসা বিভিন্ন স্টল গুলি ঘুরে দেখেন বিধায়ক বিদেশ বসু। ও তার পুত্র বিশেষ বসু। পাশাপাশি এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রসূন বন্দোপাধ্যায়।