নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: সারা দেশ জুড়ে চলছে শীতের আমেজ। দ্রুত নামছে দেশের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। আর তার জেরেই ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত ও পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য। আর এই ঠান্ডার জেরেই হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থানে ইতিমধ্যে চলছে শৈত্যপ্রবাহ।
আর এবার উত্তরাখণ্ডেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে পড়তে পারে এর প্রভাব। জানা গেছে আগামী ২০ থেকে ২৫ কিলোমিটার প্রতিঘন্টায় বইবে এই শীতল বাতাস। যার প্রভাব চলবে আগামী তিন দিন বলে জানা গেছে।