নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: কেক খেতে আমরা কমবেশি সবাই ভালোবাসি। কিন্তু সেই কেক বাইরে থেকে কিনে খেতে আমাদের খরচ হয় অনেকটাই গাঁটের করি। কিন্তু সেই সুস্বাদু কেক যদি আমরা বাড়িতে বানাতে পারতাম তাহলে কেমন হতো। আর বাড়িতে বানানো সেই কেক খেতেও যেমন ভালো হয় তেমনি হয় সুস্বাদুও।
আর সামনেই বড়দিন তাই আজ রইলো বাড়িতে কেক বানানোর একটি সহজ উপায়। আমাদের বাড়িতে কেক বানানোর জন্য ওভেন না থাকলেও চিন্তার কিছু নেই। প্রেসার কুকার তো আমাদের সবার বাড়িতেই থাকে। আর সেই প্রেসার কুকারে অতি সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু কেক।
■ আর আজ রইলো চকোলেট কেকের উপকরণ ■
আর এই কেক বাড়িতে বানাতে আপনাদের লাগবে
● ময়দা ১ কাপ ●
● কোকো পাউডার ৩ থেকে ৪ বড় চা চামচ ●
● বেকিং পাউডার ১ চামচ ●
● পাউডার চিনি ১ কাপ ●
● বাটার 2 চা চামচ ●
● ডিম দুটি ●
● ক্রিম অংশটি বের করে নেওয়া●
● ভ্যানিলা এসেন্স ২ চামচ ●
বিঃদ্রঃ (পাউডার চিনি বাড়িতে না থাকলে বাড়িতে মিক্সসিতে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিন চিনি)।
■ প্রণালী ■
এবার আসুন কিভাবে বাড়িতে বানাবেন সেই কেক। কেক বানানোর জন্য প্রথমে একটি প্রেসার কুকার নিন। এবার ঢাকনা থেকে সিটি দেওয়ার জিনিসটি খুলে নিন। এরপর একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ভালো ভাবে মিশিয়ে নিন। আর তারপর একটি পাত্রে মাখন গরম করে গলিয়ে নিয়ে তার সাথে চিনি ভালো করে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণে দুটি ডিম ভালো করে ফেটিয়ে মাখন ও চিনির সাথে মিশিয়ে নিন।
আর এর পর মাখন, চিনি ও ডিমের মিশ্রণটির সঙ্গে ময়দা ও কোকো পাউডার ভালো ভাবে মেশাতে হবে। এরপর একটি পাত্রে ভালো করে ক্রিম মিশিয়ে নিন। আর ওতে ভালো করে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। আর এর পরেই সম্পন্ন হবে কেক মিশ্রণটি।
এবার একটি কেক তৈরির পাত্রে ভালো ভাবে মাখন লাগিয়ে কেকের মিশ্রণটি ওই বেকিং পাত্রে ঢেলে দিন। এর পর প্রেসার কুকারটিতে একটু জল দিয়ে তাতে কেক তৈরির পাত্রটি রাখুন। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন।
আর এরপর গ্যাস একেবারে কমিয়ে দিন। এই ভাবে কম আঁচে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট প্রেসার কুকারটি ঢাকা দিয়ে কেক হতে দিন। আর তার পর গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিন কেক তৈরির ওই পাত্রটি। আর ঠান্ডা হয়ে গেলে বের করে নিয়ে আসুন ওই কেক তৈরির পাত্রটি। আর এরপর তার উপর ছড়িয়ে দিন কিছুটা চকোলেট সিরাপ। আর তার পরেই সম্পূর্ণ পরিবেশনের জন্য তৈরি আপনার প্রিয় চকলেট কেক।
তাই আর দেরি না করে বড়দিনের আগে বাড়িতে বানিয়ে ফেলুন স্পেশাল চকোলেট কেক।