নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: কলকাতা পৌর নিগমের নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগ তুলেছে বিরোধীরা। আর সেই ইস্যুতেই সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বামেরা। আর সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে হাওড়ার একাধিক জায়গায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো সিপিএম কর্মী সমর্থকেরা।
কলকাতা পৌর নির্বাচনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে সোমবার হাওড়ার ডোমজুর বাজারে প্রতিবাদ মিছিল করলো সিপিএম। পাশাপাশি ওই একই ইস্যু তুলে এদিন সন্ধ্যায় সলপ বাজারে স্কোয়াড মিছিল সংঘটিত করলো সিপিআইএম কর্মী সমর্থকেরা। অন্য দিকে ওই একই অভিযোগে এদিন বিকালে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া শহরে প্রতিবাদ মিছিল সংঘটিত করে বাম কর্মী সমর্থকেরা।
আর উলুবেড়িয়ার এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন উলুবেড়িয়া পৌরসভার বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা, সিপিএম নেতা গৌতম পুরকাইত সহ আরো অনেকে। এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয় বাম কর্মী সমর্থকেরা।