নিজস্ব প্রতিবেদন, অজানা বাংলা: কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের গত ২৪ ঘন্টার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াসের আশেপাশের। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ০৯° সেলসিয়াসের কাছাকাছি। আগের দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। এদিন বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৫৫% - ৬০% এর কাছাকাছি। পাশাপাশি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে রাতের দিকে তাপমাত্রা আরো কিছুটা কমবে। পাশাপাশি অনুভূত হবে কনকনে শীত।
■ Cold Wave Alert ■
-------------------------
রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই চলছে শীতের প্রকোপ। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। হাওয়া অফিসের খবর অনুযায়ী, রাজ্যের ১০ টি জেলায় চলবে শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের দুই মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান ও ঝাড়গ্রামে চলবে শৈত্যপ্রবাহ। একই সঙ্গে তাপমাত্রা কমেছে রাজ্যের বিভিন্ন জেলায়।
হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে, কমপক্ষে আরো দুই দিন জাকিয়ে ঠান্ডা অনুভব করবে রাজ্যবাসী। আর তারপর তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়বে বলে খবর। তবে রাজ্যবাসীর কাছে খুশির খবর এটাই বড়দিনের দিন এই কনকনে ঠাণ্ডার হাত থেকে কিছুটা রেহাই পাবে রাজ্যবাসী।