নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত ১৯ তারিখ অনুষ্ঠিত হয় কলকাতা পৌর নিগমের নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে সন্ত্রাস সহ একাধিক অভিযোগ তুলেছিল বিরোধীরা। আর তার পরেই আজ মঙ্গলবার কলকাতার একাধিক গণনা কেন্দ্রে চলছে কলকাতা পৌর নির্বাচনে ফল গণনা। আর সেই গণনা যতই বেলা গড়িয়েছে ততই একের পর এক আসন নিজেদের দখলে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা পৌর নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দখল করেছে-১৩৪ টি আসন। বিজেপি সম্ভবত জয়ী হয়েছে-৩ টি আসনে। পাশাপাশি বাম ও কংগ্রেস দুটি করে আসনে জয়ী হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ৩ আসনে নিদল প্রাথীরা জয়ী হয়েছে বলে জানা গেছে।
এদিকে এই ফলাফল ঘোষণার পর দেখা গেছে কলকাতা পৌর নিগমের ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে বামেরা ৬৬ টি ওয়ার্ডে রয়েছে দ্বিতীয় স্থানে। ৪৭ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। পাশাপাশি ১৬ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। নিদল প্রাথীরা দ্বিতীয় স্থানে রয়েছে ৫ টি ওয়ার্ডে বলে জানা গেছে।